বিশ্বকাপ জুড়ে দেশ রূপান্তরে লিখবেন ম্যারাডোনার সঙ্গী বুরুচাগা

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৯:২৫ এএম

এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় আয়োজন নিয়ে আসছে দায়িত্বশীলদের পত্রিকা দেশ রূপান্তর। বিশ্বকাপ জুড়ে শুধু দেশ রূপান্তরে নিয়মিত কলাম লিখবেন ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তি। তাদের একজন ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের সঙ্গী আর্জেন্টাইন তারকা হোর্হে বুরুচাগা। 

১৯৮৬ সালের বিশ্বকাপ ফাইনালে বুরুচাগা জার্মানির বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ-বিজয়ী তৃতীয় গোলটি করেন। গোলটি আসে খেলার ৮৩ মিনিটের মাথায় দিয়েগো ম্যারাডোনার পাস থেকে। আর্জেন্টিনা ৩-২ গোলে খেলাটি জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে। 

কাতার বিশ্বকাপে শুধু বাংলাদেশে দেশ রূপান্তরে নিয়মিত কলাম লিখবেন বুরুচাগা। দেশ রূপান্তরে আরও লিখবেন দেশের সেরা ফুটবল বিশ্লেষকেরা। থাকছে মাঠ থেকে বিশ্বকাপ কাভার। থাকছে একগুচ্ছ কুইজ।

আরও অনেক চমক আসছে। দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।

আরও পড়ুন: বিশ্বকাপ জুড়ে দেশ রূপান্তরে লিখবেন ব্রাজিলের সাদা পেলে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত