প্রতিষ্ঠার ২৭ বছর পর বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন হচ্ছে আগামীকাল শুক্রবার। রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের আহ্বায়ক শিরিন আহমেদ এমপি। এ ছাড়া মূল দলসহ বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন। গতকাল বুধবার সংগঠনের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। জাতীয় সম্মেলন শেষে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হবে।
সম্মেলনকে সফল করতে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরসহ সারা দেশের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আলহাজ মো. হারুন উর রশিদ সিআইপি এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।
