সেই উপস্থাপিকাকে ‘ঢোড়া সাপ’ বললেন নায়ক ওমর সানি

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৩:৩১ পিএম

ইতিমধ্যেই উপস্থাপিকা ইসরাত পায়েল ভাইরাল হওয়ার জন্যই এমন বিতর্কের জন্ম দিয়েছেন। এদিকে জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ তোলার পর উল্টো বিপাকে পড়েছেন উপস্থাপিকা ইসরাত পায়েল। কারণ, তাকে নিয়ে ইতোমধ্যেই কড়া কথা বলেছেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়সহ শোবিজের অনেকে। এবার অভিনেতা মীর সাব্বিরের পক্ষে কথা বললেন চিত্রনায়ক ওমর সানি। 

এই জনপ্রিয় চিত্রনায়ক তার ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, ‘মীর সাব্বির আমার দেশি ছোট ভাই, তোমার কোনো দোষ নাই। ভাইরালের শিকার তুমি। ধোরা (ঢোড়া) সাপ থেকে সাবধান হই।’

গত ১১ নভেম্বর ‘মিসেস ইউনিভার্স ২০২২’র গ্র্যান্ড ফিনালের মঞ্চের উপস্থাপিকা ছিলেন ইসরাত পায়েল। আর এই প্রতিযোগিতার বিচারক ছিলেন মীর সাব্বির। চূড়ান্ত পর্বের আয়োজনে বক্তব্য দিতে মঞ্চে উঠেন মীর সাব্বির। সেখান থেকে নামার ঠিক আগ মুহূর্তে উপস্থাপিকা পায়েল তাকে অনুরোধ করেন, আঞ্চলিক ভাষায় একটি সংলাপ বলার জন্য।

উপস্থাপিকার অনুরোধে মাইক্রোফোন হাতে নিয়ে এই অভিনেতা বলেন, ‘আমার নাটকের সংলাপ এখন মনে পড়ছে না।’ খানিকটা সময় নিয়ে তিনি আঞ্চলিক ভাষায় পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এই রহম উদলা গাইয়ে দাঁড়ায় আছো কিয়ের লাইগ্যা।’

এই ঘটনায় পরবর্তী সময়ে ক্ষিপ্ত হন পায়েল। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে তিনি মীর সাব্বিরকে ক্ষমাও চাইতে বলেন। পরে বিষয়টি নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেন জনপ্রিয় এই অভিনেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত