এ দেশেও দুর্ভিক্ষ চলে আসতে পারে: চরমোনাই পীর

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১০:১৭ এএম

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, এ দেশেও দারিদ্র্য ও দুর্ভিক্ষ চলে আসতে পারে। কারণ ১৭টি দেশের মধ্যে বাংলাদেশও এ সিরিয়াল এসে গেছে। কারণ যারা সরকারের ক্ষমতা রয়েছেন তারাই বিদেশে টাকা পাচার করে দিয়েছেন। 

শনিবার (১৯ নভেম্বর) রাতে মোংলা বন্দর বহুমুখী কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বর্তমানে যেভাবে দেশ চলছে, দেশের যে অবস্থা তাতে নির্বাচনে যাওয়ার মত কোনো পরিবেশ নেই। ভবিষ্যৎ পরিবেশের ওপরই নির্ভর করবে নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি। 

মোংলা উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে চরমোনাই অনুসারী মোংলা ছাড়াও রামপাল, দাকোপ, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা থেকে আসা কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। মাহফিলকে ঘিরে পুলিশসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত