প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন ড. মনিরুল হাসান

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৫:২১ পিএম

প্রকৃতি ও জীব বৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২১’ পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান।

আগামী ১৭ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও শহীদ তাজউদ্দিন স্মরণীর চ্যানেল আই প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তাকে এই পদক প্রদান করা হবে। অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

রোববার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে প্রকৃতি সংরক্ষণ পদক-২০২১ লাভ করায় অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম অভিনন্দন জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ড. খানের এ পদক লাভ প্রকৃতি ও জীব বৈচিত্র্য গবেষণায় তার অবদানের স্বীকৃতি। এ পদক লাভে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানিতবোধ করছে। ভবিষ্যতে প্রকৃতি, প্রাণ ও জীব বৈচিত্র্য রক্ষায় ড. খান আরও ভূমিকা রাখবেন বলে আশা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত