বসুন্ধরা কিংস দেশ রূপান্তর প্রতিদিনের কুইজ

দ্বিতীয় দিনের পুরস্কার জিতলেন খোন্দকার এরফান আলী

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০৮:০১ পিএম

সঠিক প্রেডিকশন করে বসুন্ধরা কিংস দেশ রূপান্তর বিশ্বকাপ ফুটবল প্রতিদিনের কুইজের পুরস্কার জিতেছেন মধ্যপাইকপাড়া মিরপুরের খোন্দকার এরফান আলী। তিনি পাবেন একটি ট্যাব। কুইজে অংশগ্রহণ করে আপনিও জিতে নিতে পারেন পুরস্কার। দেখুন বিশ্বকাপ, পড়ুন দেশ রূপান্তর।

দ্বিতীয় দিনের কুইজ ড্র আয়োজনে দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস শিমুল সালাহউদ্দিনের উপস্থাপনায় অতিথি ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তিনি বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। কুইজের প্রথম দিনের পুরস্কার পাওয়া ছানা উল্লাহ বলেন, 'আলহামদুলিল্লাহ, খুব খুশি লাগছে, প্রিয় অভিনেতার হাত থেকে পুরস্কার নিতে পেরে আরো ভালো লাগছে।'

image
জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন

এ সময় দ্বিতীয় দিনের 'প্রতিদিনের কুইজ'-এর বিজয়ী নির্ধারণ করতে অজস্র কুইজ থেকে একটি কুপন বেছে নেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তিনি রসিকতা করে বলেন, আমার নামটি কেন উঠল না! তিনি এই আয়োজনে পাঠকের অভূতপূর্ব সাড়ার প্রশংসা করেন। 

নায়ক বাপ্পী চৌধুরীকে দেশ রূপান্তরের পক্ষ থেকে উপহার তুলে দেন বার্তা সম্পাদক শাহ আলম বাবুল।

কুইজের এ সংক্ষিপ্ত আয়োজনে আরো ছিলেন দেশ রূপান্তরের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান, ম্যানেজার (প্রশাসন) আনোয়ার হোসেন চৌধুরী, দেশ রূপান্তর ডিজিটাল ইনচার্জ হাবিবুর রহমান পলাশ, সিনিয়র ম্যানেজার (সার্কুলেশন) আব্দুল হাকিম, প্রযোজক লিটু হাসান। 

পুরো কুইজ আয়োজনের ভিডিও দেখা যাবে দেশ রূপান্তরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত