খুনের মামলা নিবিড় তদারকির মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবাব সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
পুলিশের সব মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অন্যদের মধ্যে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
