ক্যামেরুন-সার্বিয়ার পর গোল উৎসবে মেতে উঠেছিল কোরিয়া-ঘানাও। তাতে কাতার বিশ্বকাপের মঞ্চে আরও একটি রোমাঞ্চকর খেলা দেখা গেল আজ। পর্তুগালের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছিল ঘানা। এবার কোরিয়াকে সেই একই ব্যবধানে পরাজিত করলো তার।
উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করা দক্ষিণ কোরিয়া আজ দুর্দান্ত লড়াই করেও ঘানার সঙ্গে পেরে ওঠেনি। এডুকেশন সিটি স্টেডিয়ামে সোমবার ‘এইচ’ গ্রুপের রোমাঞ্চকর লড়াইয়ের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েছিল ঘানা।
কিন্তু বিরতির পর ১৬৮ সেকেন্ডের মধ্যে দুই গোল শোধ করে কোরিয়াকে ম্যাচে ফেরান চো চিউইয়ি-সাং। কিন্তু ঘানা এত সহজে ছেড়ে দেবে কেন? একটু পরেই তারা স্কোরলাইন ৩-২ করে ফেলে।
গোল শোধ করতে শেষ পর্যন্ত একের পর এক আক্রমণ চালিয়ে গেছে কোরিয়া। কিন্তু তাদের হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে।
