ঢাকায় ২ মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৩:৪৯ পিএম

শব্দদূষণ বন্ধে আগামী ২ মাসের মধ্যে ঢাকায় যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয় আয়োজিত 'কপ ২৭: প্রত্যাশা ও অর্জন' শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, সভায় জানুয়ারির মধ্যে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্তত ঢাকা শহরে আগামী দুই মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধ করব। হাইড্রোলিক হর্ন যেটা নিষিদ্ধ, সেটা কোনোক্রমেই আমাদের দেশে চালানো ঠিক নয়। 

তিনি বলেন, নিষিদ্ধ পলিথিন যারা উৎপাদন ও ব্যবহার করছে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি। এটা থেকে বের হতে পাট থেকে সোনালী ব্যাগ তৈরির পরিকল্পনা নিয়েছি। আশাকরি পলিথিন ব্যাগ পুরোপুরি বন্ধ হবে।

মো. শাহাব উদ্দিন বলেন, পরিবেশ দূষণরোধে নেওয়া পরিকল্পনার কিছু অংশ বাস্তবায়ন করেছি। পরিবেশ মন্ত্রণালয় থেকে কার্যক্রম শুরু হওয়ায় মানুষ বুঝতে পেরেছে যে, টিলা কাটা ঠিক নয়, এটা দেশের জন্য ক্ষতিকর। এ কারণেই টিলা রক্ষা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত