নিজেদের তিন সেনাকে আটক করেছে ইসরায়েলি কর্র্তৃপক্ষ। ‘প্রতিশোধ নিতে’ ফিলিস্তিনিদের ওপর বোমা নিক্ষেপ করার দায়ে গত সোমবার তাদের আটক করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে এক ইসরায়েলি কিশোরের মৃতদেহ তুলে নিয়ে যাওয়ার প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের বেথলেহেমের কাছে ফিলিস্তিনিদের ওপর ইম্প্রোভাইজড বোমা নিক্ষেপ করার অভিযোগে ওই তিন সেনাকে আটক করা হয় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেছেন, ‘প্রতিশোধের জন্য এ কাজ (ফিলিস্তিনিদের ওপর বোমা নিক্ষেপ) করা হয়েছিল বলে যদি প্রমাণ পাওয়া যায়, তবে এটি একটি গুরুতর ঘটনা, যার জবাবদিহি প্রয়োজন।’ টুইটারে দেওয়া এক বার্তায় গান্টজ আরও বলেছেন, ‘ইসরায়েলি সৈন্যরা আইন নিজেদের হাতে তুলে নিয়ে প্রতিশোধ নিতে পারে না।’
