খুলনায় ইকো-প্রন প্রকল্পের উদ্বোধনী কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০২:১২ এএম

বাংলাদেশের গলদা চিংড়ি চাষে পরিবর্তিত জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং গলদা চিংড়ির গুণগত মান উন্নয়নের লক্ষ্যে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়, ডেনমার্ক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্র্তৃক যৌথভাবে ডানিডার অর্থায়নে পরিচালিত ইকো-প্রন প্রকল্পের উদ্বোধনী কনফারেন্স হোটেল সিটি ইন, খুলনায় ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের প্রধান সমন্বয়ক ও কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ম্যাক্স নেলসন।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ডিন, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ, পবিপ্রবি ও মৎস্য অধিদপ্তর, খুলনার উপপরিচালক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর বদিউজ্জামান ও সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. জাহাঙ্গীর কবির সরকার। অনুষ্ঠানটি গলদা চিংড়ি চাষ, বিপণন, রপ্তানি ও নীতি নির্ধারণী পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে মতবিনিময় হয়। খুলনা বিভাগের বিভিন্ন উপজেলার গলদা চিংড়িচাষি ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত থেকে গলদা চিংড়ি চাষ, প্রক্রিয়াকরণ, প্রমিতকরণ, বিপণনের সমস্যা ও সম্ভাবনার তথ্য তুলে ধরেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত