হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম

হবিগঞ্জে ১০ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-৩ বিচারক  এসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে শাহিদ মিয়া (৪৫) ও একই উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. মোস্তফা মিয়া (৩৫)।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৮ জুন রাত অনুমান ১১টার দিকে শাহিদ মিয়া ও মোস্তফা মিয়া দূর্গাপুর গ্রামের ১০ শ্রেণিতে পড়ুয়াকে বসতঘরে ধর্ষণ করেন। ভিকটিমের বাবা ২০ জুন মাধবপুর থানায় এজাহার দায়ের করেন।

ঘটনার পরপরই তারা গ্রেপ্তার হলে শাহিদ ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন। ১১ জনের সাক্ষ্য গ্রহণের পর বিচারক এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত