শুরু হচ্ছে দুই বাংলার সুন্দরী প্রতিযোগিতা 'অপরূপা'

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১১:৫৭ পিএম

আবারও শুরু হচ্ছে দুই বাংলার গ্ল্যামার প্রতিযোগিতা 'বর্ষা সুন্দরী' সিজন-৩ 'অপরূপা'। শুরু হয়েছে এর বাছাই পর্ব। প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। 

বাঙালি ললনার সৌন্দর্যে এক মাধুর্যময় শব্দ 'অপরূপা'- এবার ছাড়িয়ে যাবে আগের দুই সিজনকে এমন প্রত্যাশা আয়োজকদের। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের অসংখ্য তরুণীর জন্য নিজেদের তুলে ধরার প্ল্যাটফর্ম বর্ষা সুন্দরী- সিজন-৩। তাই এর নামকরণ করা হয়েছে অপরূপা।

এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে জমকালো আয়োজনে বর্ষা সুন্দরীর সিজন-৩ এর লোগো উন্মোচন করে আনুষ্ঠানিক ঘোষণা দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও শিল্পী সংকট কাটবে। প্রতিযোগী বাছাইয়ের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আগামীকাল এটিএন বাংলায় অডিশন শুরু হবে। বর্ষা সুন্দরীর 'অপরূপা'র মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত