দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর বিশ্বকাপ ফুটবল উপলক্ষে র্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজন করেছে চারটি নিয়মিত কুইজ। আর রূপায়ণ সিটি মেগা কুইজের পুরস্কার রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট।
বসুন্ধরা কিংসের সৌজন্যে দেশ রূপান্তর-বসুন্ধরা কিংস প্রতিদিনের কুইজে অংশ নিয়ে প্রতিদিন একজন পাঠক জিতে নিচ্ছেন একটি ট্যাব।
উৎসবমুখর পরিবেশে প্রতিদিনই দেশ রূপান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিনের কুইজের ড্র। গতকাল শুক্রবার কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে অতিথি ছিলেন বিউটি এক্সপার্ট শারমীন কচি। ড্র আয়োজনে তিনি অজস্র সঠিক উত্তরের মধ্য থেকে কুইজ ১১-এর বিজয়ী কমলাপুর নিবাসী সুরাইয়ার নামটি তোলেন। আজ শনিবার সন্ধ্যায় কুইজ ড্র আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের সৌজন্যে একটি ট্যাব পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে। কুইজ ১০-এর বিজয়ী তানভীর প্রতিক্রিয়ায় বলে, ‘আমার বিশ্বাসই হচ্ছিল না আমি পুরস্কার জিতেছি। আমার মায়ের ভালো একটা ফোন নেই, এই ট্যাবটা আমার মাকে দেব।’
গতকাল দেশ রূপান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ হাবিবুর রহমান পলাশের উপস্থাপনায় বিজয়ী ও আমন্ত্রিত অতিথি ছাড়াও ছিলেন যুগ্ম বার্তা সম্পাদক মো. জাকির হোসেন, ফিচার ইনচার্জ মোহসীনা লাইজু, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক ইউসুফ কবির ও প্রযোজক লিটু হাসান। আয়োজনটি সার্বিক সমন্বয় করেন দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহ্উদ্দিন।
বিশ্বকাপ কুইজে বিশ্বকাপ নিয়ে প্রতিক্রিয়া দেন অতিথিরা। দেশ রূপান্তরের যুগ্ম বার্তা সম্পাদক মো. জাকির হোসেন বলেন, যে প্রচুর সাড়া আমরা পাচ্ছি এই কুইজের মধ্য দিয়ে, তা অভূতপূর্ব।
অতিথি বিউটি এক্সপার্ট শারমীন কচি বলেন, আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে আমাদের উন্মাদনার মতোই বিশ্বকাপ ঘিরে আরেক উন্মাদনা তৈরি করেছে দেশ রূপান্তরের এই কুইজ। তিনি সবাইকে ফ্ল্যাটসহ নানা পুরস্কার জিতে নিতে দেশ রূপান্তরের কুইজে অংশ নিতে অনুরোধ জানান। তিনি আরও বলেন, ‘এরপর থেকে আমি প্রতিদিন একাধিক দেশ রূপান্তর কিনব আর কুইজ পাঠাব।’
