নৌপরিবহন খাতে সহযোগিতার আগ্রহ ব্রিটেনের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০১:০৫ পিএম

বাংলাদেশের নৌপরিবহন খাতে সহযোগিতার আগ্রহ  প্রকাশ করেছে ব্রিটেন।

শুক্রবার (২ ডিসেম্বর) লন্ডনে ব্রিটিশ যোগাযোগমন্ত্রী ভেরোনেস ভেরির সঙ্গে তার অফিসে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাক্ষাৎকালে ব্রিটিশ মন্ত্রী এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

ব্রিটেনের মন্ত্রী বাংলাদেশের শিপবিল্ডিং ও শিপ রিসাইক্লিন খাতেও সহযোগিতার কথা জানান।

এ সময় নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর নিজামুল হক এবং ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৌপরিবহন প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ১২৮তম কাউন্সিল অধিবেশনে যোগ দেয়ার লক্ষে ২৯ নভেম্বর লন্ডনে পৌঁছেন। নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত