বিভিন্ন ধরনের উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী, ফ্রিলান্সারদের জন্য রাজধানীর ধানমন্ডিতে আধুনিক সুযোগ সংবলিত কো-ওয়ার্কিং স্পেস-এর সুযোগ বাড়াল মোড় স্পেস লি.। ধানমন্ডির ২৭ নম্বর রোডে অবস্থিত সপ্তক টাওয়ারের নতুন এই অফিস স্থাপন করা হয়েছে।
আজ শনিবার (৩ ডিসেম্বর) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানটিকে বৈচিত্র্যময় করে তুলতে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তা সম্ভাবনা এবং উদ্যোক্তা বান্ধব পরিবেশ তৈরিতে করণীয় দিকগুলো নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা করা হয়।
আলোচনা পর্বে উদ্যোক্তা সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন। সকালে উদ্বোধনী পর্বে সূচনা বক্তব্য প্রদান করেন ‘মোড়’-এর কো-ফাউন্ডার এবং সিইও আর্কিটেক্ট নাবিলা নওরিন এবং কো-ফাউন্ডার আর্কিটেক্ট নাহিদ শারমিন। প্যানেল আলোচনায় সঞ্চালনের দায়িত্ব পালন করেন ইন্টেলিজেন্ট মেশিন-এর প্রতিষ্ঠাতা মোহাম্মাদ অলি আহাদ এবং কাইজেন সিআরএস-এর প্রতিষ্ঠাতা দেবজিৎ সাহা।
‘মোড়’ এর উদ্বোধন উপলক্ষে সারা দিনব্যাপী উদ্যোক্তা মেলা ‘ফেস্ট অফ প্রফেশনাল’-এর আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন উদ্যোক্তা যেমন-সুস্থ অ্যাপ, উকিল, ফ্লাই ফার লেডিস, গুণবতী ইত্যাদি প্রতিষ্ঠান তাদের সেবা এবং পণ্য উপস্থাপন করে। অনুষ্ঠান এর দ্বিতীয়ার্ধে মোড় স্পেস লি. এর সেবা নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পরিষেবাসমুহ উপস্থিত দর্শনার্থীদের সামনে পরিবেশন করেন। এ ছাড়া একই সঙ্গে আরও কিছু কর্মশালা অনুষ্ঠিত হয় যেখানে অঙ্কন শিক্ষা নিয়ে দি কার্টুন পিপল, মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে মনের বন্ধু, আলোকচিত্র এবং শিশুদের প্রযুক্তিগত শিক্ষা বিষয়ক নিয়ে দি টেক একাডেমি অংশগ্রহণ করে। সবশেষে কাকতালের অংশগ্রহণে মনোমুগ্ধকর সান্ধ্য কনসার্ট এর মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়।
কো-ওয়ার্কিং স্পেস এর প্রয়োজনীয়তা বর্তমান করোনা পরবর্তী সময়ে অনস্বীকার্য। নাবিলা নওরিন এবং নাহিদ শারমিন এই দুই তরুণ নারী উদ্যোক্তার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ‘মোড়’ স্পেস লি. ২০১৫ সালে তাদের যাত্রা শুরু করে। ‘মোড়’ নিরাপদ, উৎপাদনমুখী কো-ওয়ার্কিং স্পেস পরিষেবা উদ্যোক্তা কমিউনিটি এবং ব্যক্তি পর্যায়ে দিয়ে আসছে। ‘মোড়’ আধুনিক অফিস সুবিধা সজ্জিত কো-ওয়ার্কিং স্পেস সেবা পরিবেশন করে যা একজন উদ্যোক্তাকে দক্ষতার সঙ্গে নিজের কাজ পরিচালনা করতে এবং কর্মক্ষেত্রে নিজেকে উন্নয়ন করতে সাহায্য করে।
মোড় সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.moarbd.com
