চট্টগ্রাম বন্দর রিজিওনাল হাব হচ্ছে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১২:০৫ এএম

চট্টগ্রাম বন্দরে একসময় পণ্য নিয়ে এক সপ্তাহের বেশি অপেক্ষায় থাকত জাহাজগুলো। কিন্তু এখন সকল জেটিতে ১৮টি কি-গ্যান্ট্রিক্রেনের মাধ্যমে পণ্য ওঠা-নামার কারণে কমে এসেছে সময়। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বাড়লেও মাত্র ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ শেষ করা যাচ্ছে। বন্দরের বহির্নোঙ্গরে নেই কোনো জাহাজ-জট। আর এজন্য চট্টগ্রাম বন্দরের আধুনিক পরিচালন ব্যবস্থা ও ইকুইপমেন্ট ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান দেশ রূপান্তরকে বলেন, ‘চট্টগ্রাম বন্দর এখন রিজিওনাল হাবে পরিণত হচ্ছে। আধুনিক ইকুইপমেন্ট যুক্ত করার মাধ্যমে বন্দরের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং আমরা পরীক্ষামূলকভাবে ভারতের ট্রানজিট পণ্যও হ্যান্ডেল করেছি।’

সরকারের সদিচ্ছার কারণে আগামীর বন্দর বলে খ্যাত বে-টার্মিনালের কাজ এগিয়ে চলছে উল্লেখ করে রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, ‘ইতিমধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নির্মাণ হয়ে গেছে, আমরা ওভার ফ্লো ইয়ার্ড নির্মাণ করেছি, বে-টার্মিনালের নির্মাণ অগ্রসর হচ্ছে ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের জেটি নির্মাণের কাজ শুরু হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত