সমাধান হলো পানি সমস্যার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১২:০৫ এএম

এক দশক আগেও চট্টগ্রাম ওয়াসার দৈনিক পানি উৎপাদন ক্ষমতা ছিল ১২ থেকে ১৩ কোটি লিটার। বর্তমানে পানি উৎপাদিত হচ্ছে ৫৬ কোটি লিটার। আর এতে নগরীতে সুপেয় পানির কোনো সংকট নেই উল্লেখ করে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রীর সদিচ্ছায় রাঙ্গুনিয়ার পোমরায় কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের মাধ্যমে দৈনিক ২৮ কোটি ৬০ লাখ লিটার পানি উৎপাদিত হচ্ছে। শেখ হাসিনা পানি শোধনাগার নামের সেই প্রকল্পের পর শেখ রাসেল পানি শোধনাগার থেকে উৎপাদিত হচ্ছে ৯ কোটি লিটার এবং বোয়ালখালীর ভান্ডালজুড়িতে আরেকটি প্রকল্প উৎপাদনে আসছে দিনে ৬ কোটি লিটার পানি নিয়ে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ওয়াসার প্রকল্পের উদ্বোধনের সময় চট্টগ্রাম নগরীকে স্বাস্থ্যসম্মত রাখতে এবং কর্ণফুলী নদীকে দূষণমুক্ত করতে নগরীতে স্যুয়ারেজের প্রকল্প নেওয়ার জন্য নির্দেশ দেন ওয়াসাকে। সেই আলোকে ৩ হাজার ৮০০ কোটি টাকা মঞ্জুরি দিয়ে স্যুয়ারেজ প্রকল্প অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামকে এত ভালোবাসেন যে, পুরো টাকা মঞ্জুরি হিসেবে দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত