ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১১:৫৭ এএম

অধিনায়ক তামিম ইকবাল নেই। নেই তাসকিন আহমেদ। দুই অন্যতম সেরা তারকাকে ছাড়াই ভারতের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। স্বাগতিকরা একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার বেলা ১২টায় শুরু হবে দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি। এর আগে সাড়ে ১১টায় খেলার টস অনুষ্ঠিত হয়।

নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয় খেলবেন টপ অর্ডারে। মিডল অর্ডারে জায়গা হয়নি ইয়াসির আলি চৌধুরি রাব্বির।

পেস বোলিং আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গী ইবাদত হোসেন ও হাসান মাহমুদ। স্পিনে সাকিব আল হাসানের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ তিন পেসার খেলালেও ভারত নামছে চার জন পেসার নিয়ে। মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও শার্দুল ঠাকুরের সঙ্গে খেলবেন অভিষিক্ত কুলদীপ সেন।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত