ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নম্বর সদস্য ও বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার গাড়িটি ভাঙচুর করা হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে।
আজ ৪ ডিসেম্বর ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আগামী '১০ ডিসেম্বর ঢাকা গণসমাবেশ' উপলক্ষে লিফলেট বিতরণ করার সময়ে এ হামলা হয়।
ইশরাকের পক্ষ থেকে দবি করা হয়, ছাত্রলীগ তার ওপর হামলা করেছে। তবে এ বিষয়ে ছাত্রলীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
