আড়াইহাজারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৩:৫৯ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে গৃহবধূ বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামের রমজান (৩৫) ও ছামু (২৫)। রমজান ওই এলাকার মৃত ফাইজুলের ছেলে এবং ছামু একই এলাকার সাহার ছেলে।

মামলার বরাত দিয়ে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক জানান, গৃহবধূর স্বামী টেক্সাইলের মিলের শ্রমিক। প্রতিদিনের মত গত ২৬ নভেম্বর রাত দশটার দিকে নাইট ডিউটি করতে বাড়ি থেকে বের হন। ফাঁকা বাড়িতে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লে গত  ২৭ নভেম্বর রাত তিনটার দিকে রমজান ও ছামু ঘরে প্রবেশ করেন। ওই গৃহবধূর দুই হাত বেঁধে প্রাণনাশের ভয় দেখিয়ে ছামুর সহযোগিতায় রমজান গৃহবধূকে  ধর্ষণ করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে এরা পালিয়ে যায়।

ডিউটি শেষে স্বামী নাকে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরান। পরে স্বামীকে বিস্তারিত জানালেও মান সম্মানের চিন্তা করে কিছুদিন গোপন রাখলেও মামলা না করার জন্য অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। কোনো উপায়ান্ত না পেয়ে রোববার  সকালে গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই তথ্যপ্রযুক্তি সাহায্যে আসামিদের অবস্থান নিশ্চিত করে উপজেলার খাসেরকান্দীতে থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত