অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১০:৫৩ পিএম

চতুর্থ অধ্যায় : আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য

বহুনির্বাচনী প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অর্পা ৮ম শ্রেণির ছাত্রী। সারা দিন সে নিজের ঘরে আনমনা হয়ে বসে থাকে। স্বাভাবিক কাজকর্ম, পড়ালেখা, খাওয়া-দাওয়া সবকিছুতেই সে অন্যমনস্ক। তাকে দেখে মনে হয় সে সারাক্ষণ কিছু একটা নিয়ে ভাবছে।

১. বয়স অনুসারে অর্পা কোনকাল অতিক্রম করছে?

ক. শৈশবকাল                  খ. যৌবনকাল

গ. বাল্যকাল                    ঘ. বয়ঃসন্ধিকাল

২. এ সময় অর্পা

র. আবেগ দ্বারা পরিচালিত হতে পারে

রর. পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে

ররর. কোনো বিষয়ের প্রতি কৌতূহলী হয়ে উঠতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. রর ও ররর

গ. র ও ররর                               ঘ. র, রর ও ররর

৩. বয়ঃসন্ধিকালের সমস্যার সমাধান দিতে পারে কে?

ক. মা-বাবা                                 খ. বন্ধু-বান্ধব

গ. শিক্ষক                                    ঘ. প্রতিবেশী

৪. উন্নত ও নিরাপদ জীবনের জন্য জরুরি কোনটি?

ক. প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা   খ. পুষ্টিকর খাদ্য

গ. অধিক বিয়ে                 ঘ. সচেতনতা

৫. কোন সময়টা ডাক্তারের পরামর্শমতো চলতে হবে?                                            

ক. বয়ঃসন্ধিকালে              খ. জীবনের পুরো সময়

গ. অসুস্থ অবস্থায়              ঘ. গর্ভধারণের সময়

৬. একটি ছেলে বা মেয়ে যৌবনে পদার্পণ করে-

ক. বয়ঃসন্ধিকালে              খ. শৈশবকালে

গ. বাল্যকালে                   ঘ. ৮ বছর বয়সে

৭. ছেলেমেয়েরা বয়ঃসন্ধিকালে সিদ্ধান্ত গ্রহণ করে

ক. বুঝে-শুনে                   খ. আবেগতাড়িত হয়ে

গ. অন্যের কথামতো                     ঘ. বই পড়ে

৮. সন্তান জন্মদানের প্রক্রিয়া হলো

ক. গর্ভধারণ                                খ. বয়ঃসন্ধি

গ. প্রজনন                                   ঘ. অস্বাভাবিক

৯. বাংলাদেশের বিদ্যমান আইনে মেয়েদের বিয়ের বয়স কত?                                            

ক. ১৮ বছর                                খ. ১৯ বছর

গ. ২০ বছর                                ঘ. ২১ বছর

উত্তর

১. ঘ, ২. ঘ, ৩. ক, ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত