বাংলাদেশসহ ১১৪ দেশের ৪৯৩ জন শিল্পীর অংশগ্রহণে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২’। চার দশক ধরে এই উৎসবের আয়োজন করে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। করোনার কারণে ২০১৮ সালের পর কয়েক দফা পিছিয়ে এ বছর আবার এ আয়োজন হচ্ছে। প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজন ঘিরে ইতিমধ্যে বর্ণিল সাজে সেজেছে শিল্পকলা একাডেমির মাঠ। একাডেমির জাতীয় চিত্রশালায় আগামী ৭ জানুয়ারি পর্যন্ত দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকর্ম, চিত্রকলা, ভাস্কর্য, আলোকচিত্র, স্থাপনাশিল্পসহ নানা মাধ্যমে নির্মিত শিল্পকর্ম এশীয় চারুকলায় প্রদর্শনী চলবে।
×
