আগের ম্যাচের একাদশ নিয়েই খেলতে নামছে ব্রাজিল

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০৮:১৭ পিএম

আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই দল নিয়েই দাপুটে প্রথমার্ধ কাটিয়েছিল সেলেসাওরা। এবার ক্রোয়েশিয়ার বিপক্ষেও একই একাদশ দিয়ে দাপুটে জয় নিয়ে শেষ চারে শিষ্যদের দেখতে চান তিতে।

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।

ব্রাজিল একাদশ

আলিসন, চিয়াগো সিলভা, মার্কিনিয়োস, দানিলো, কাসেমিরো, লুকাস পাকেতা, নেইমার, ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া ও রিশার্লিসন

ক্রোয়েশিয়া

দমিনিক লিভাকভিচ, বোর্না সোসা, ইভান পেরিসিচ, দেইয়ান লভরেন, মাতেও কোভাচিচ, আন্দ্রেই ক্রামারিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রজোভিচ, মারিও পাসালিচ, ইয়োস্কো গাভারদিওল ও ইয়োসিপ ইউরানোভিচ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত