ব্রাজিল-ক্রোয়েশিয়ার লড়াই গড়ালো অতিরিক্ত সময়ে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১১:০০ পিএম

গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করেছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও ক্রোয়েশিয়া পায়নি গোলের দেখা। নেইমাররা সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পঞ্চম মিনিটে গোলের জন্য প্রথম শট নেয় ব্রাজিল।

বিরতির পর খেলার ৪৭ মিনিটেই গোলের সামনে থেকে বাঁচিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়ার রক্ষণ ভাগ। ক্রোয়েশিয়ার এক ফুটবলারের হাতে বল লাগলেও রেফারি ভার-এর সঙ্গে পরামর্শ করে পেনাল্টি না দেওয়ার পক্ষে সিদ্ধান্ত নিলেন। তাতে গোলের একটি সম্ভানা জেগেও শেষ হয়ে যায়।

এভাবে পুরো ম্যাচে একাধিক সুযোগ পেয়েও নষ্ট করেছে উভয় দল। তাতে খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত