কৃষকের ৬০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২:২৪ এএম

ঝিনাইদহে এক কৃষকের ৬০০ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে সদর উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক পাশর্^বর্তী করিমপুর গ্রামের বশির লস্কর জানান, নিজের দুই বিঘা জমিতে ৬০০ কলাগাছ লাগিয়েছিলেন তিনি। আর কিছুদিনের মধ্যেই কলা বিক্রি শুরু করতেন তিনি। শনিবার রাতে কে বা কারা তার জমির সব কলাগাছ কেটে ফেলেছে। সকালে মাঠে এসে তিনি জমির সব কলাগাছ কাটা দেখতে পান।

বশির লস্কর বলেন, ‘সামাজিক দলাদলির কারণে শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে আমি ধারণা করছি।’ ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত