গতকাল রবিবার রূপায়ণ গ্রুপের মাসিক পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। নভেম্বর ২০২২-এ পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন চার বিভাগীয় প্রধান।
রাতুল প্রপার্টিজ লিমিটেডের হেড অব সেলস এক্সিকিউটিভ ডিরেক্টর এহসানুর রহমান, হেড অব মার্কেটিং আবু নইম মোহাম্মদ শরীফ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. শরীফ সরকার, রূপায়ণ সিটি উত্তরার জেনারেল ম্যানেজার মো. মোফাজ্জল হোসেন ২০২২ সালের নভেম্বর মাসের সেরা বিভাগীয় প্রধানের পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল্লাহ ইবনে জায়েদ, রূপায়ণ গ্রুপের সি এফ ও রিয়াজ মাহমুদ এফসিএমএ, উপদেষ্টা এ এস এম শায়খুল ইসলাম এবং উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ।
