গুজরাটে মোদি-ম্যাজিক ছাপিয়ে গেল ভূপেন্দ্র-কারিশমা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০১:৫৬ পিএম

২০০২ সালে গুজরাটে ১২৭ আসনে জয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেবার মোদি-ম্যাজিকে গুজরাটে সরকার গঠন করে দলটি। এবার মোদির সেই রেকর্ড ভাঙলেন ভূপেন্দ্র প্যাটেল। ভূপেন্দ্র-কারিশমায় এবার রাজ্যটির মোট ১৮২ আসনের মধ্যে ১৫৬টিতে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি।

গুজরাটে ভূমিধস জয়ের পর আজ দ্বিতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র। একই সঙ্গে রাজ্যটির আরও ২৫ মন্ত্রীও শপথ নেবেন। গুজরাটের গান্ধিনগরে অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান। শপথের মাধ্যমে রাজ্যটির ১৮তম মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন ভূপেন্দ্র।

শপথ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথসহ অনেকে। গত ১ ও ৫ ডিসেম্বর দুই দফায় গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কংগ্রেস ও আম আদমি পার্টিকে হারিয়ে বিজয়ী হয় বিজেপি। ২৭ বছর ধরে রাজ্যটি শাসন করে আসছে বর্তমানে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। সূত্র : এনডিটিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত