রাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী পন্থিদের নিরঙ্কুশ জয়

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১২:১৯ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সমর্থিত হলুদ প্যানেল। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সবকটিতেই জয় পেয়েছে এই প্যানেল। গতকাল সোমবার রাতে ভোট গণনা শেষে প্রাথমিকভাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক কামরুজ্জামান।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোট গ্রহণ হয়। আওয়ামী লীগপন্থি (হলুদ প্যানেল) ও বিএনপিপন্থি (সাদা প্যানেল) শিক্ষকরা দুটি প্যানেলে বিভক্ত হয়ে ভোটে অংশ নেন। এতে সমিতির তালিকাভুক্ত ১ হাজার ৬৮ জনের মধ্যে ৮৯২ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত