শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কবি ও সংগীতশিল্পী হাসান মাহমুদ একক গণসংগীত সন্ধ্যায় গাইবেন। স্বপ্নকুঁড়ির আয়োজনে এ আসরের শিরোনাম "স্মরণ বাংলা"।
প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকা, হেমাঙ্গ বিশ্বাস, ফকির আলমগীর এর গাওয়া গান থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এ সন্ধ্যা।
এর মধ্যে রয়েছে নাম তার ছিল জন হেনরি, আমি এক যাযাবর, দোলা হে দোলা, মোর গাঁয়ের সীমানায় পাহাড়ের ওপারে, ডিম পারে হাসে কায় বাঘডাসে , ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে, মাগো ভাবনা কেন, ছোটদের বড়দের সকলের— এর মতো জনপ্রিয় গান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সন্ধ্যা ৫.৩০টায় এ আয়োজন সকলের জন্য উন্মুক্ত।
কবি হাসান মাহমুদ স্বপ্নকুঁড়ির সভাপতি এবং পাক্ষিক পত্রিকা সময় পূর্বাপর এর সম্পাদক।
