১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে দিতে নির্বিকারে হত্যা করে দেশের শত শত বুদ্ধিজীবীকে।
বাঙালি জাতিকে দমিয়ে রাখার এই প্রচেষ্টায় তারা সফল হতে না পারলেও বাঙালি হারায় শত শত মেধাবী কর্ণধার। যে ক্ষতি কখনো পূরণের নয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের কর্তৃপক্ষের উদ্যোগে আজ বুধবার (১৪ ডিসেম্বর) ক্যাম্পাসের মিলনায়তনে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডঃ এইচ এম জহিরুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও স্কুল অব আর্টসের ডিন এ এস এম সিরাজুল হক, প্রধান সমন্বয়ক মোহাম্মদ আফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এস এম জি ফারুক এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
