সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১১:৫৩ এএম

মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন তার ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

আজ সকালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত