চলচ্চিত্রে পা রাখছেন মডেল সায়মা স্মৃতি, নায়ক আদর আজাদ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৬:৫৭ পিএম

২০১৭ সালে অমিতাভ রেজার একটি বিজ্ঞাপন দিয়ে শোবিজে পথচলা শুরু করেন সায়মা স্মৃতি। এর পর তিনি অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেছেন। এ ছাড়া নাটকেও মাঝেমধ্যে অভিনয় করেন। তবে সিনেমাই ছিল আরাধ্য। সেই অধরা ইচ্ছাটি পূরণ হতে যাচ্ছে তার।

এবার 'অগ্নিশিখা' ছবিতে আদর আজাদের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধলেন সায়মা স্মৃতি। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে ছবিটি নির্মাণ করছেন আরিফুর জামান আরিফ।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে গাজীপুরের পূবাইলে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এরপর নতুন বছরের প্রথম দিকে দ্বিতীয় ধাপের শুটিং হবে মানিকগঞ্জ।

অভিনয় প্রসঙ্গে সায়মা স্মৃতি বলেন, অনেক সিনেমায় কাজের প্রস্তাব এসেছে। কিন্তু নানা কারণে করা হয়ে ওঠেনি। অনেক কিছু ভেবে গল্পটাকে চিন্তা করে ছবিটায় কাজ শুরু করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত