আজ থেকে দেশে করোনা টিকার চতুর্থ ডোজ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৫:০৩ এএম

আজ মঙ্গলবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ কর্মসূচি। প্রথম পর্যায়ে এটি পাবেন ষাটোর্ধ্ব ও দীর্ঘমেয়াদি রোগে ভোগা ব্যক্তি ও সম্মুখ যোদ্ধারা।

বুস্টার ডোজ নেওয়ার চার মাস পেরিয়েছে এমন ব্যক্তিদের চতুর্থ ডোজ দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬০ বছর বা এর বেশি বয়সী জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১৮ বছর বা এর বেশি বয়সী জনগোষ্ঠী, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং সম্মুখসারীর যোদ্ধারা এই টিকা পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত