মহান বিজয় দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাস। বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া এ দেশের ইতিহাস আর যেন কখনো পরিবর্তন না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে আগামী প্রজন্মকে। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ একে অপরের পরিপূরক। বাংলাদেশকে জনতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বর্তমান প্রজন্মকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল।
গত মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসির সভাকক্ষে এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএসইসির পরিচালক অর্থ ও যুগ্ম সচিব মো. মুনিরুল ইসলাম এবং পরিচালক বাণিজ্যিক ও যুগ্ম সচিব হায়দার জাহান ফারাস। বিজ্ঞপ্তি
