বিশ্ববিদ্যালয়ে নারী নিষিদ্ধের প্রতিবাদে কাবুলে বিক্ষোভ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১১:০৯ পিএম

বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধ করার তালেবানের আদেশের বিরুদ্ধে আফগানিস্তানে বিক্ষোভ করেছেন নারীরা। গতকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী কাবুলে এই বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষোভকারী কয়েকজন নারীকে গ্রেপ্তার করা হয় বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। এক ভিডিও ফুটেজে দেখা যায়, হিজাব-মাস্ক পরে কয়েকজন নারী কাবুলের একটি রাস্তায় হাত উঁচিয়ে সেগান দিচ্ছেন। বিক্ষোভকারীরা বলছেন, ‘তারা বিশ্ববিদ্যালয় থেকে নারীদের নিষিদ্ধ করেছে। অধিকার প্রত্যেকের জন্য, নতুবা কারও জন্য নয়।’ নাম প্রকাশ না করার শর্তে বিক্ষোভে অংশ নেওয়া একজন নারী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিক্ষোভকারী কয়েকজন তরুণীকে নারী পুলিশ সদস্যরা গ্রেপ্তার করেছে। তবে পরবর্তী সময়ে দুজনকে ছেড়ে দেওয়া হলেও এখনো কয়েকজন পুলিশি জিম্মায় রয়েছেন। বিক্ষোভকারীরা বলছেন তালেবানরা আফগানিস্তানকে নারীদের জন্য খাঁচায় পরিণত করেছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ ঘানি সরকারকে হটিয়ে ক্ষমতায় আসার পর প্রথমে হাইস্কুলে নারীশিক্ষা বন্ধ করা হয়। এরপর গত মঙ্গলবার তালেবানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী দেশটির সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশুনা নিষিদ্ধ করে আদেশ জারি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত