নারায়ণগঞ্জে খেলার সময় সিটি করপোরেশনের ঠিকাদারের তোলা সিমেন্টের রিং পাইপে চাপা পড়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম নূপুর আক্তার। এসময় আয়েশা নামে ছয় বছরের আরেক শিশু গুরুতর আহত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঠিকাদারের লোকজন পলাতক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসদাইর বস্তির সামনে সিটি করপোরেশনের এক ঠিকাদার মাটি খুঁড়ে পুরনো সিমেন্টের ১৫-২০টি রিং পাইপ উঠিয়ে একটির ওপর আরেকটি রেখে দেয়। গতকাল দুপুরে শিশুরা খেলার সময় পাইপগুলো শিশুদের ওপর পড়ে যায়। এতে নূপুরের মৃত্যু হয়। ঘটনার পরপরই ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন পালিয়ে গেছে।
