চীনে প্রতিদিন ৫ হাজার মৃত্যু হচ্ছে করোনায়!

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১২:১৮ এএম

সম্প্রতি প্রকাশিত বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল যে, আগামী কয়েক মাসে চীনে করোনা মহামারীর তিনটি ঢেউ আছড়ে পড়বে। পাশাপাশি এও দাবি করা হয়েছে যে প্রায় ১০ লাখ মানুষ এতে প্রাণ হারাবেন। এই আবহে এবার নতুন রিপোর্ট প্রকাশ্যে এলো। তাতে দাবি করা হচ্ছে, বর্তমানে চীনে দৈনিক ১০ লাখ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে থেকে প্রতিদিনি গড়ে ৫০০০ জন মারা যাচ্ছেন কভিডে। যদিও চীনা সরকারি তথ্য এসব কিছুই স্বীকার করেনি। এই আবহে চীনের স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচনা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও চীনকে আহ্বান জানিয়েছে, যাতে তারা তথ্য গোপন না করে।

লন্ডন ভিত্তিক সংস্থা এয়ারফিনিটি দাবি করেছে, বর্তমানে চীনে দৈনিক ১০ লাখ লোক কভিডে আক্রান্ত হচ্ছেন। আর ৫০০০ জন প্রাণ হারাচ্ছেন। এর আগে এয়ারফিনিটি দাবি করেছিল, চীনে তিনটি নয় বরং করোনা সংক্রমণের দুটি ঢেউ আছড়ে পড়বে আগামী কয়েক মাসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত