তীব্র তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ১২ মৃত্যু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১১:২৩ পিএম

গেল বৃহস্পতি ও শুক্রবার যুক্তরাষ্ট্রের বিশাল এলাকাজুড়ে বয়ে যাওয়া তুষারঝড়ে দেশটির বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে; সেই সঙ্গে ঝড়ের কারণে বিদ্যুৎ ও পানির সরবরাহে বিঘœ ঘটায় ভোগান্তিতে পড়েছে অন্তত ২০ কোটি মানুষ। এ ঝড়কে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ প্রাকৃতিক দুর্যোগ’ বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)। শুক্রবার দিন গড়ানোর পর ঝড়ের তেজ খানিকটা কমে এলেও এখনো দেশটির বেশিরভাগ অঙ্গরাজ্যে আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হয়নি। লাখ লাখ বাড়িঘর ও প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে, বিমানবন্দরগুলোতে ইতিমধ্যে বাতিল হয়েছে আট হাজারেরও বেশি ফ্লাইট। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ঝড়ো হাওয়া ও তুষারপাত অব্যাহত আছে। পশ্চিমাঞ্চলীয় রাজ্যে মনটানার তাপমাত্রা ওঠানামা করছে মাইনাস ৪০ থেকে মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অধিকাংশ এলাকা ঢেকে গেছে পুরু তুষারে। এ ছাড়া মিশিগান, বাফেলো, নিউইয়র্ক, সাউথ ডাকোটা, কলোরাডো, কানসাস, ওয়াইওমিং, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া, কেন্টাকি, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, ওকলাহোমা রাজ্যে বেশ কিছু অঙ্গরাজ্যে এখনো অব্যাহত আছে তুষারপাত এবং তাপমাত্রা ওঠানামা করছে মাইনাস ৩২ ডিগ্রি থেকে মাইনাস ৪২ ডিগ্রির মধ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত