বিদ্যুৎকেন্দ্রের চুল্লি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০১:১২ এএম

পটুয়াখালীয় কলাপাড়ায় আরপিসিএল এর নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের চুল্লি থেকে পড়ে ঝাউ জো পিং (৫২) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে পাঁচটায় ধানখালী ইউনিয়নের বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরের পরে বেশ কিছু শ্রমিক ওই বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের ৮৬ ফুট উচ্চ চুল্লিতে কাজ করতে ছিল। এসময় ঝাউ জো পিং সেখান থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত