নড়াইলে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০১:৩৪ এএম

নড়াইলে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার কাড়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার রাত ৩টার দিকে কলোড়া ইউনিয়নের বীরগ্রামের রেবো বিশ^াসের বাড়িতে ছয় থেকে সাত জনের চোরচক্র গরু চুরি করতে যায়। এ সময় গরুর বাছুরের ডাকা ডাকাতিতে গরুর মালিক রেবো বিশ^াস ও তার স্ত্রী জেগে ওঠে তারা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসে। গ্রামবাসী একত্রে ধাওয়া করলে চোরেরা বীড়গ্রামের উত্তরপাশের বিলে নেমে পড়ে। গ্রামবাসী নড়াইল-গোবর-ফুলতলা সড়কের উজিরপুর পল্লীবিদ্যুতের উপ-কেন্দ্রের পূর্বপাশে একজন চোরকে ধরে ফেলে। অপর একজন চোরকে বিদ্যুৎ উপকেন্দ্রের কিছুটা দূরে সরিষা খেতের মধ্যে গিয়ে ধরে ফেলে। দুজনকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। নিহত একজনের নাম মো. আসাদুল শেখ। তার বাড়ি বাগেরহাটের ফকিরহাট জাড়িয়া গ্রামে। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। বীড়গ্রামের সুশীল বিশ^াসের স্ত্রী রচনা বিশ^াস জানান, এক মাস এক সপ্তাহ আগে প্রথমে তার একটি গরু চুরি হয়েছে। এরপর একই গ্রামের হরিচানের গরু চুরি হয়েছে। এ ছাড়া মুশুড়িয়াসহ বিভিন্ন এলাকার মানুষের গুরু চুরি হয়েছে। চোরেরা পিকআপ নিয়ে এসে গরু চুরি করে নিয়ে যায়।

উজিরপুর গ্রামের আমিরোন নেছা জানান, এলাকায় একের পর এক গরু চুরি হওয়ার কারণে এখন পাহারা দেওয়া হচ্ছে। অধিকাংশ গরুর মালিক রাতে জেগে পাহারা দেয়। গত রাতে গরু চুরির ঘটনার পর গরুর মালিকের চিৎকারের সঙ্গে সঙ্গে লোকজন ঘর থেকে বেরিয়ে পড়েছে। এই সব চোরদের দিনের বেলায় ফেরি করতে এলাকায় দেখেছি।।

নড়াইল সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ‘নড়াইল সদর উপজেলার কলোড়াসহ বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। চোরদের ধরার জন্য এলাকাবাসীকে সচেতন করা হয়। অনেক এলাকায় পাহারা বসানো হয়। কলোড়া ইউনিয়নের বীড়গ্রামে গরু চুরির ঘটনায় এলাকাবাসী চোরদের ধরে গণধোলাই দিয়ে মেরে ফেলেছে। নিহত দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত