কক্সবাজারে জামায়াতের আমিরসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০১:৩৫ এএম

সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ আইনে কক্সবাজার জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টায় সদর থানার  উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাঈদ নূর বাদী হয়ে মামলাটি করেন। এতে ১৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

আসামিরা হলেন জেলা জামায়াতের আমির ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী, সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহ-সেক্রেটারি জাহেদুল ইসলাম নোমান, সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক, সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ, রামু উপজেলা আমির ফজলুল্লাহ মো. হাসান, সেক্রেটারি আ ন ম হারুন, ঈদগাহ উপজেলা আমির মাওলানা সলিমুল্লাহ জিহাদী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. মোহসিন। মামলায় আরও আসামি করা হয়েছে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ার বাসিন্দা আব্দুল গফুর ওরফে গফুর মৌলভীর ছেলে আবুল কাশেম, মুহুরীপাড়া এলাকার অ্যাডভোকেট তাহের সিকদার, চান্দেরপাড়া কলেজ গেট এলাকার আল আমিন, খুরুশকুল ফকিরপাড়ার সেলিম উদ্দিন, নূর মোহাম্মদ ও জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জাকির হোসাইনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত