শেরপুরের শ্রীবরদীতে সমতল এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। এসময় ৩০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এছাড়া প্রাথমিকের ১২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪০০ টাকা, মাধ্যমিকের ৮০ জনকে ৬ হাজার টাকা ও কলেজ পর্যায়ের ৬০ জন শিক্ষার্থীকে ৯ হাজার ৬০০ টাকা করে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
×
