কমলাপুরে ৬০ হাজার ইয়াবাসহ ৫ কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৬:৫১ এএম

রাজধানীর কমলাপুর থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের একটি দল। আটকরা হলো মো. ওসমান গনি, মো. মিন্টু বিশ্বাস, মবিনউল্লাহ, মো. আমিনউল্লাহ ও মো. সজীব।

গতকাল মঙ্গলবার ডিবি লালবাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুহম্মদ মনিরুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ‘সোমবার রাতে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পোপন সংবাদের ভিত্তিতে কমলাপুরের এস আলম পরিবহনের কাউন্টারে একটি দল অভিযান চালালে ডিবি টিমের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত