গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানিক মিয়া (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. আলআমিন জানান, মানিক মিয়ার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাড়ভাঙ্গা গ্রামে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি ছিলেন তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
