রাজশাহীতে ভারতীয় হাইকমিশনের পরিচ্ছন্নতা কার্যক্রম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০১:১৮ এএম

রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে শহরে  পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর তালাইমারী এলাকার পদ্মা লাইব্রেরি থেকে আলুপট্টি পর্যন্ত এই পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

মনোজ কুমার বলেন, ভারতে প্রতি বছর ১৪ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে পরিষ্কার ‘পরিচ্ছন্ন দিবস’ পালন করা হয়। তারই অংশ হিসেবে বিশ্বের সব রাষ্ট্রের ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের কার্যালয়েও প্রতীকী আনুষ্ঠানিকতা উদযাপন করা হয়।

 পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার অংশ নেন। তিনি রাস্তায় ময়লা-আবর্জনা ঝাড়– দিয়ে নিজ হাতে পরিষ্কার করে সেগুলো ডাস্টবিনে ফেলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত