অপহৃত ৬ রোহিঙ্গা ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০২:১৭ এএম

কক্সবাজারের টেকনাফে চার কৃষক অপহরণের পর সাড়ে ১৩ লাখ টাকা দিয়ে ফেরার কিছুদিন যেতে না যেতেই এবার অপহৃত ৬ রোহিঙ্গা ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মুক্তিপণ দিয়ে ফেরার কথা জানিয়েছেন আমির হাকিমের ছেলে জুহার। তবে মুক্তিপণ আদায় করেছে তাদের চিনতে পারেননি বলে জানান তিনি। কোন মাধ্যমে টাকা নিয়েছি জানতে চাইলে জুহার বলেন, স্থানীয় বেলালের হাতে তাদের পরিবার টাকা দিয়েছে।

ফিরে আসা রোহিঙ্গারা হলেন টেকনাফের চাকমারকুল ২১ নং ক্যাম্পের আমির হাকিমের ছেলে মো. ফরোয়াস ও মো. জুহার, মোহাম্মদ ইসলামের ছেলে মো. নূর, আবুল হোসেনের ছেলে নুরুল হক, ইউসুফের ছেলে জাহিদ হোসেন, আব্দুস সালামের ছেলে মো. ইদ্রিস।

জানা গেছে, ২১ নং রোহিঙ্গা ক্যাম্পের পার্শবর্তী স্থানীয় বেলাল (৩৫) নামে এক ব্যক্তির মাধ্যমে ৬ জন রোহিঙ্গা টেকনাফে কাজের সন্ধ্যানে গেলে অজ্ঞাত দুর্বৃত্তদলের সদস্যরা তাদের ইজিবাইকে করে পল্লান পাড়া নিয়ে যায়। মাগরিবের পরে হাত-পা বেঁধে তাদের পরিবারের কাছে জনপ্রতি ৫০ হাজার করে মোট ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনেন পরিবারের সদস্যরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত