টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের সোর্স নুরু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পাইখার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরু মিয়া ওই গ্রামের আহাম্মদ আলীর ছেলে। জানা গেছে, ২০১৯ সালে ইয়াবা ও গাঁজাসহ নুরু মিয়া গ্রেপ্তার হন। এছাড়া তার বিরুদ্ধে পুলিশের ভয় দেখিয়ে এলাকার লোকজনের কাছ থেকে টাকা আদায় এবং মাদক বিক্রির অভিযোগ রয়েছে। নুরু মিয়ার অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী স্থানীয় সাংসদ, টাঙ্গাইলের পুলিশ সুপার এবং মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে গত ১৩ জানুয়ারি দেশ রূপান্তরে ‘মির্জাপুরে পুলিশের সোর্সের অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
