সুইডেন, ফিনল্যান্ডকে তুরস্কের আল্টিমেটাম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১২:০৬ এএম

সুইডেন ও ফিনল্যান্ডকে ১৩০ জন ‘সন্ত্রাসীকে’ দেশ থেকে বের করে দেওয়া কিংবা আঙ্কারার কাছে হস্তান্তরের আল্টিমেটাম দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশ দুটির ন্যাটোতে যোগদানের আবেদনে সমর্থন দেওয়া নিয়ে তুরস্কের পার্লামেন্ট সিদ্ধান্ত নেওয়ার আগেই ওই সন্ত্রাসীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন এরদোয়ান। নিয়মানুযায়ী, নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে ৩০ জাতির এই জোটের সবার সম্মতি থাকতে হয়। তবে তুরস্ক ও হাঙ্গেরি এখনো এ বিষয়ে রাজি হয়নি। তুরস্ক বলছে, সুইডেনকে বিশেষত, প্রথমেই ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে একটি স্পষ্ট অবস্থান নিতে হবে ; মূলত কুর্দি মিলিশিয়া এবং ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গত রবিবার এরদোয়ান বলেন, ‘আপনারা যদি সন্ত্রাসীদের আমাদের কাছে হস্তান্তর না করেন, আপনাদের ন্যাটোতে যোগদানের বিষয়টি কোনোভাবেই পার্লামেন্টে পাস করাতে পারব না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত