সম্প্রতি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘চপস্টিক’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। ব্র্যান্ডটির অ্যাম্বাসাডর হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। গত ১৬ জানুয়ারি রাজধানীর গুলশান ১-এর স্যামসন সেন্টারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চপস্টিকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আনুষ্ঠানিকভাবে অভিনেত্রী তিশাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। স্কয়ার গ্রুপের বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের সঙ্গে তিশার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজসহ স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠানদ্বয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চুক্তি স্বাক্ষরের পর তিশা তার বক্তব্যে জানান, ‘স্কয়ারের পণ্যের মান ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। চপস্টিক ব্র্যান্ডটি শুরু থেকেই বাচ্চাদের সুন্দর শৈশব নিশ্চিত করতে নানারকম কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকেছে। পাশাপাশি স্বাস্থ্যকর চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস খেতেও সুস্বাদু। এসব কিছু পর্যবেক্ষণ করে আমি চপস্টিকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে সম্মত হয়েছি। আশা করছি চপস্টিকের সঙ্গে ভালো ভালো কাজ করতে পারব।’ বিজ্ঞপ্তি
